ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব নিহত, দাবি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর
8 hours ago
4.6 K
Views
0
like
share
ইরানের গোয়েন্দা বিষয়কমন্ত্রী ইসমাইল খতিব মঙ্গলবার দিবাগত রাতে এক হামলায় নিহত হয়েছেন। বুধবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এ দাবি করেছেন। তবে ইসমাইল খতিবের নিহতের বিষয়ে রিপোর্ট লেখা পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ইসরায়েল কাৎজ বলেন, তিনি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামরিক বাহিনীকে যেকোনও জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাকে হত্যার অনুমতি দিয়েছেন। এর জন্য আর কোনও বাড়তি অনুমোদনের প্রয়োজন হবে না। গোয়েন্দামন্ত্রীকে নিশানা করার আগের দিন রাতেই ইরানের জাতীয় নিরাপত্তা পর্ষদের সেক্রেটারি আলি লারিজানি এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অধীন বাসিজ আধাসামরিক বাহিনীর প্রধান গোলামরেজা সোলাইমানিকে হত্যা করে ইসরায়েলি বাহিনী।