blog-img
ইরানকে অনন্তকাল অবরুদ্ধ রাখার হুমকি যুক্তরাষ্ট্রের, তেল সরবরাহ কমছে
16 hours ago
3.8 K Views
0 comments
এবার ইরানকে অনন্তকাল অবরুদ্ধ করে রাখার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যাওয়ার পর তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতেই বৃহস্পতিবার এই হুঁশিয়ারি দেয় তারা। পানামা সফরে গিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সাংবাদিকদের জানান, আমেরিকার নৌবাহিনী চাইলে এই অবরোধ অনন্তকাল চালিয়ে যেতে পারে। এর জন্য শুধু জাহাজ অদলবদল করতে হবে। এই অবরোধের কারণে ইতিমধ্যে ইরানের অর্থনীতিতে ব্যাপক ক্ষতি হয়েছে। গত জুনে যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার পর হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে ওঠে ইরান। সেখান দিয়ে যাওয়া কয়েকটি জাহাজে তারা হামলাও চালায়। আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় আবুধাবির দুটি সরকারি জাহাজে হামলা হয়েছে। এটাকে ‘ইরানি হামলা’ বলে নিন্দা জানিয়েছে আমিরাত সরকার। যুদ্ধের আগে এই পথ দিয়ে বিশ্বের এক-পঞ্চমাংশ জ্বালানি তেল ও গ্যাস যেত। কিন্তু সংঘাতের কারণে সেখানে জাহাজ চলাচল ব্যাপক কমে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজের ওপর নিজেদের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ দাবি করলেও ইরান এটা মানতে নারাজ। এক্সে এক পোস্টে ইরান জানিয়েছে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং তাদের আটকে থাকা সম্পদ ফিরিয়ে না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধই থাকবে। এদিকে, বিশ্ব অর্থনীতিতে এই যুদ্ধের প্রভাব বেশ তীব্র হচ্ছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা জানিয়েছে, এ বছর বিশ্বে তেলের সরবরাহ দিনে প্রায় ৪৩ লাখ ব্যারেল কমতে পারে। এর প্রভাবে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের মন্দার শঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা। দেশীয় রাজনীতিতেও চাপে আছেন ট্রাম্প। জ্বালানির দাম বেড়ে যাওয়ায় আগামী মধ্যবর্তী নির্বাচনে তার দলের জনপ্রিয়তা কমার ঝুঁকি তৈরি হয়েছে। এর মধ্যেই ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদির আরামকো শোধনাগারে ড্রোন হামলা চালানোয় সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

Comments 0

Your Comment