‘আমেরিকা ফার্স্ট নাকি ইসরায়েল’ প্রশ্ন ইরানি নিরাপত্তা প্রধানের
4 hours ago
2.5 K
Views
0
like
share
সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত ও ইসরায়েলের প্ররোচনায় তেহরানে আক্রমণ শুরু করার পর যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা দিলেন ইরানের নিরাপত্তা প্রধান। সরাসরি প্রশ্ন ছুড়লেন ডোনাল্ড ট্রাম্পের দিকে—এখনও কী আমেরিকা প্রথম, নাকি ইসরায়েল? আল জাজিরার খবর অনুসারে, ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন। তিনি বলেন, আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর জন্য আপনাকে বড় মূল্য দিতে হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের এই সর্বোচ্চ নেতা গত ২৮ ফেব্রুযারি নিহত হন। এক্স-এ দেওয়া পোস্টে লারিজানি বলেন, ট্রাম্প আপনি ‘আমেরিকান জনগণকে ইরানের সঙ্গে অন্যায় যুদ্ধে টেনে এনেছেন।’ তিনি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভাড়ামো আচরণে প্রভাবিত হয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি প্রশ্ন করেন, ‘আমেরিকা কী এখনও প্রথম—নাকি ইসরায়েল? গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে ব্যাপক হামলা চালায়। এরপর থেকে ইরানজুড়ে বিভিন্ন স্থাপনায় হামলা অব্যাহত রয়েছে। ইরানে হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইসরায়েলের পদক্ষেপ নেওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্র জানত। তিনি বলেন, ইরানের সম্ভাব্য হামলার মুখে মার্কিন বাহিনীকে রক্ষায় যুক্তরাষ্ট্রকে আগাম আক্রমণাত্মক পদক্ষেপ নিতে হয়েছে।