blog-img
আকাশে টানা একদিনের বেশি সময় কাটিয়ে নতুন ইতিহাস গড়ল এয়ারবাস
15 hours ago
4.7 K Views
0 comments
অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে কোনো বিরতি ছাড়াই টানা ২৪ ঘণ্টা ২৪ মিনিট উড়ে ফ্রান্সের তুলুজে অবতরণ করেছে এয়ারবাসের এ৩৫০ মডেলের একটি পরীক্ষামূলক বিমান। ২৩ হাজার ৭৫ কিলোমিটার পথ অতিক্রম করা এই টেস্ট ফ্লাইটের মাধ্যমে বিরতিহীন দীর্ঘতম উড়ালের নতুন রেকর্ড গড়েছে এয়ারবাস। বিমানটি উত্তর মেরু ও কানাডার আকাশপথ অতিক্রম করে এয়ারবাসের তুলুজ কারখানায় অবতরণ করে। এ ফ্লাইটে বিশেষভাবে তৈরি অতিরিক্ত জ্বালানি ট্যাংক ব্যবহার করা হয়। এর মাধ্যমে ২০০৫ সালে বোয়িং ৭৭৭ ২০০এলআরের ২১ হাজার ৬০১ কিলোমিটারের রেকর্ড ছাড়িয়ে যায় এয়ারবাস। ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, যাত্রাপথে প্রায় ৩৬ লাখ মানুষ অনলাইনে বিমানটির অবস্থান অনুসরণ করেন। এটি ওয়েবসাইটটির ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক ট্র্যাক করা ফ্লাইট। এটি ক্বান্টাসের প্রজেক্ট সানরাইজ কর্মসূচির অংশ। প্রকল্পটির লক্ষ্য অস্ট্রেলিয়া থেকে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে ননস্টপ বাণিজ্যিক ফ্লাইট চালু করা। ক্বান্টাস ইতোমধ্যে ১২টি এ৩৫০ ১০০০ইউএলআর বিমানের অর্ডার দিয়েছে। ২০২৭ সালের এপ্রিলে প্রথম বিমান সরবরাহ এবং একই বছরের অক্টোবরে সিডনি থেকে লন্ডনে দৈনিক ননস্টপ ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে।

Comments 0

Your Comment