আইআরজিসি’র ১০ গুপ্তচর গ্রেফতারের দাবি কাতারের
13 hours ago
1.6 K
Views
0
like
share
ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর গুপ্তচর সন্দেহে ১০ জনকে গ্রেফতারের দাবি করেছে কাতার বুধবার ভোরের দিকে কাতারের আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেফতার করে। কাতারের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কিউএনএ’র প্রতিবেদন থেকে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে সাতজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল কাতারের সরকার ও সামরিক অবকাঠামো সংক্রান্ত গুরুত্বপূর্ণ গোপনীয় তথ্য চুরি এবং তা পাচারের জন্য। আর তাদের তিনজনের সামরিক ড্রোন তৈরি ও নিক্ষেপ সংক্রান্ত প্রশিক্ষণ আছে।” রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থাটি বলেছে, “তদন্তের সময়, সন্দেহভাজনরা ইরানি বিপ্লবী গার্ডের সাথে তাদের যোগসূত্রের কথা স্বীকার করেছে এবং জানিয়েছে যে, তাদের গুপ্তচরবৃত্তি এবং ধ্বংসাত্মক মিশন পরিচালনার জন্য নিযুক্ত করা হয়েছিল।” প্রতিবেদনে বলা হয়েছে, কাতারি কর্তৃপক্ষ গ্রেফতারকৃতদের কাছে সংবেদনশীল স্থাপনার অবস্থান, যোগাযোগ ডিভাইস এবং প্রযুক্তিগত সরঞ্জাম খুঁজে পেয়েছে।