blog-img
চট্টগ্রামে কারখানায় ডাকাতির চেষ্টা, তিনজন গ্রেপ্তার
17 hours ago
3.2 K Views
0 comments
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি কারখানায় ডাকাতির চেষ্টাকালে তিনজনকে আটক করেছে নিরাপত্তারক্ষীরা। সোমবার ভোরে উপজেলার সোনাইছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কারখানার শিফট ইনচার্জ মো. আলী বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা করেছেন। আটক ব্যক্তিরা হলেন—সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকার বাসিন্দা মো. জাবেদ (২৭), মো. শরিফুর রহমান (২৮) এবং নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা মো. রাসেল (২৯)। কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, ভোরে ২৫ থেকে ৩০ জনের একটি সশস্ত্র ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে কারখানায় হানা দেয়। তারা নিরাপত্তাকর্মীদের জিম্মি করে তামা, পিতল, মোটর ও বৈদ্যুতিক ক্যাবলসহ বিভিন্ন মালামাল লুট করে পালানোর চেষ্টা করে। এ সময় দায়িত্বরত নিরাপত্তারক্ষীরা বাধা দিলে ডাকাতরা তাদের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে নিরাপত্তারক্ষীরা গুলি ছোড়ে। এতে ডাকাত দল ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments 0

Your Comment