blog-img
ঘুমের প্রতিযোগিতায় ১৪ হাজার ডলার পুরস্কার
16 hours ago
4.4 K Views
0 comments

জাপানে ব্যতিক্রমী এক ঘুমের প্রতিযোগিতার আয়োজন করেছে একটি ম্যাট্রেস কোম্পানি। স্থানীয় সময় ১২ অক্টোবর অনুষ্ঠিত ‘ম্যাট রেস’ নামের এ প্রতিযোগিতায় অংশ নেন কয়েক ডজন প্রতিযোগী। এতে বিজয়ী হন সুইমি নামের এক নারী, যার জন্য পুরস্কার হিসেবে রাখা হয়েছিল ২০ লাখ ইয়েনের বেশি, যা প্রায় ১৪ হাজার মার্কিন ডলারের সমান।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ঘুমের ধরন ও মান পর্যবেক্ষণের জন্য বিশেষ যন্ত্র পরিয়ে আরামদায়ক গদিতে শুয়ে দেওয়া হয়। কে কত দ্রুত ঘুমিয়ে পড়ছেন এবং কতটা গভীর ঘুমে আচ্ছন্ন হচ্ছেন, তা মূল্যায়ন করেই বিজয়ী নির্বাচন করা হয়।

সর্বোচ্চ ৯০ মিনিটের এ প্রতিযোগিতায় ঘুমের মান ও গভীরতার ভিত্তিতে অন্যদের পেছনে ফেলে বিজয়ীর মুকুট অর্জন করেন সুইমি। ব্যতিক্রমী এ আয়োজন ঘুমকে কেন্দ্র করে নতুন ধরনের প্রতিযোগিতার ধারণা সামনে এনেছে, যেখানে দক্ষতার বদলে প্রতিযোগীদের ঘুমের ধরনই হয়ে উঠেছে জয়ের প্রধান মাপকাঠি।

Comments 0

Your Comment