blog-img
বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, দ্বিতীয় ট্রেনে দেহ ছিন্নভিন্ন
9 hours ago
4.1 K Views
0 comments

বগুড়ার নারুলী এলাকায় ট্রেনে কাটা পড়ে মমতা (৩৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। প্রথম ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে রেললাইন থেকে মরদেহ সরানোর আগেই এর ওপর দিয়ে দ্বিতীয় একটি ট্রেন চলে যায়। এতে মরদেহটি ছিন্নভিন্ন হয়ে যায়।


শনিবার (১৭ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। মৃত মমতা বগুড়ার ধুনট উপজেলার ছোট চাপড়া এলাকার মোখলেছার রহমানের মেয়ে।


জানা গেছে, সকালে সান্তাহার থেকে লালমনিরহাটগামী পদ্মরাগ মেইল ট্রেনটি নারুলী এলাকা অতিক্রম করার সময় ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়। পরে মরদেহটি রেললাইন থেকে সরিয়ে নেওয়ার আগেই ডাউন কলেজ ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম করে। এতে মরদেহটি আরও ক্ষতিগ্রস্ত হয়।


বগুড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহটি বর্তমানে স্টেশনে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Comments 0

Your Comment