blog-img
২০০ ইনিংস কম খেলে কোহলির পাশে সাহিবজাদা
8 hours ago
3.6 K Views
0 comments
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বুধবার রাতের ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করে মুলতান সুলতানকে জিতিয়েছেন সাহিবজাদা ফারহান। হায়দরাবাদ কিংসম্যানের দেওয়া ২২৬ রানের লক্ষ্য ৬ উইকেটে পেরিয়ে যায় তার দল। ৫৭ বলে ১০৬ রানের অপরাজিত ইনিংস খেলেন এই ডানহাতি ব্যাটার, ইনিংসটি ছিল ৮ ছক্কা ও ৭ চারে সাজানো। এই সেঞ্চুরির মাধ্যমে টি-টোয়েন্টিতে সাহিবজাদার নবম সেঞ্চুরি পূর্ণ হলো। মাত্র ১৬০ ইনিংসে এই রেকর্ড স্পর্শ করেছেন তিনি, যেখানে ভারতের ব্যাটিং লেজেন্ড বিরাট কোহলির একই সংখ্যক সেঞ্চুরিতে ৩৯৮ ইনিংস লেগেছে। অর্থাৎ ২৩৮ ইনিংস কম খেলে কোহলির পাশে উঠে এলেন সাহিবজাদা। চলতি বছরই টি-টোয়েন্টিতে তার তিনটি সেঞ্চুরি দেখা গেছে, যার মধ্যে দুটি এসেছে টি-টোয়েন্টি বিশ্বকাপে। এক আন্তর্জাতিক আসরে প্রথম ব্যাটার হিসেবে দুইটি সেঞ্চুরি করার রেকর্ডও গড়েছেন তিনি। বিশ্বকাপে ৬ ইনিংসে ৩৮৩ রান করে কোহলির ২০১৪ সালের সর্বোচ্চ ৩১৯ রানের রেকর্ড ভেঙে দিয়েছেন সাহিবজাদা। গত বছর তিনি এক বছরে চারটি সেঞ্চুরি করেছেন, এর মধ্যে তিনটি পাকিস্তান ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে এবং এপ্রিল মাসে পিএসএলে ১০৬ রানের ইনিংস। এই অর্জনের ফলে তিনি ক্রিস গেইল ও বিরাট কোহলির রেকর্ডে জায়গা করে নিয়েছেন। টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা ব্যাটসম্যানদের তালিকায় বর্তমানে সাহিবজাদা যৌথ ষষ্ঠ স্থানে। দক্ষিণ আফ্রিকার রাইলি রুশোও ৯টি সেঞ্চুরি করেছেন (৩৭৭ ইনিংসে), অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ১০টি সেঞ্চুরি নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন। সর্বোচ্চ ২২টি সেঞ্চুরি নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। সাহিবজাদা বাবর আজমের ১১টি সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসাতে মাত্র আরও দুটি সেঞ্চুরি প্রয়োজন।

Comments 0

Your Comment