চুক্তি না করলে ‘ইরানে কেউ অবশিষ্ট থাকবে না’, ট্রাম্পের হুঁশিয়ারি
16 hours ago
4.2 K
Views
0
like
share
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় না এলে ইরানের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, চুক্তি না হলে দেশটিতে ‘কেউই অবশিষ্ট থাকবে না’।
মঙ্গলবার ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইংস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। ট্রাম্প বলেন, ‘আপনাদের অবশ্যই একটি চুক্তি করতে হবে। তা না হলে আপনাদের কেউই অবশিষ্ট থাকবে না।’
একই সঙ্গে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র বেসামরিক জনগণের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে বিবেচনা করছে। তবে এরপরও তিনি ইরানকে আবারও একই বার্তা দিয়ে বলেন, ‘আমি বলেছি, চুক্তি করুন। তা না হলে আপনাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না।’
মার্কিন প্রেসিডেন্ট জানান, এই বার্তাটি তার প্রতিনিধিদের মাধ্যমে তেহরানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তার ভাষ্য, সাক্ষাৎকারের প্রায় এক ঘণ্টা আগে ইরানের সঙ্গে সর্বশেষ যোগাযোগ হয়েছে।
সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, তিনি কি মনে করেন ইরান শেষ পর্যন্ত এমন কোনো চুক্তিতে রাজি হবে? জবাবে তিনি বলেন, ‘তাদের তা করা উচিত। তবে তারা করবে কি না, আমি জানি না।’