ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘খুব শিগগিরই’ জয়ী হবে বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি যুদ্ধের অবসান ঘটাতে মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন ও ইরানি কর্মকর্তাদের যোগাযোগের কথাও জানিয়েছেন।
গতকাল হোয়াইট হাউসের ওভাল দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এসব কথা বলেন। সূত্র : রয়টার্স।
ট্রাম্প বলেন, ‘আমরা জিততে যাচ্ছি। আমার যতদূর মনে হয়, এটা যেকোনোভাবেই ঘটবে। এটা বেশ দ্রুতই হয়ে যাবে।’ যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হলে জ্বালানির দামও দ্রুত কমে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। ট্রাম্প জানিয়েছেন, মার্কিন কর্মকর্তারা মধ্যস্থতাকারীদের সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন। তবে এসব আলোচনায় কী বিষয় নিয়ে কথা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।