blog-img
ইরানের ৬ নাবিক মুক্ত, ২২ জন এখনো যুক্তরাষ্ট্রের হেফাজতে
19 hours ago
2.3 K Views
0 comments
ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়া ইরানের কন্টেইনারবাহী জাহাজ ‘তোস্কা’কে ঘিরে উত্তেজনার মধ্যেই ছয়জন নাবিক মুক্তি পেয়েছেন। তবে এখনো ২২ জন নাবিক যুক্তরাষ্ট্রের হেফাজতে রয়েছেন বলে জানিয়েছে তেহরান। ইরান বলছে, নাবিকদের নিরাপত্তা বিবেচনায় রেখে তারা তাৎক্ষণিক সামরিক পদক্ষেপ থেকে বিরত ছিল এবং কূটনৈতিক পথেই তাদের মুক্ত করার চেষ্টা চালায়। সেই প্রচেষ্টার অংশ হিসেবেই ছয়জন নাবিক ইতোমধ্যে দেশে ফিরেছেন। বুধবার (২৯ এপ্রিল) প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ওমান উপসাগরে জাহাজটি নিয়ন্ত্রণে নেয়। জাহাজটি ইরানের বন্দর আব্বাসের দিকে যাচ্ছিল এবং এতে ২৮ জন ইরানি নাবিক ছিলেন। ঘটনাটিকে ‘দস্যুতার শামিল’ বলে উল্লেখ করেছে ইরান। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, নাবিক ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি সামরিক প্রতিক্রিয়া স্থগিত রাখা হয়েছে। তবে পরিস্থিতি অনুকূলে এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, জাহাজটি বারবার সতর্কবার্তা উপেক্ষা করায় তারা নিয়ন্ত্রণ নিতে বাধ্য হয়েছে। এদিকে ঘটনার পর ইরান ওই অঞ্চলে মার্কিন নৌযানের দিকে ড্রোন হামলা চালিয়েছে বলে জানা গেছে। এতে হরমুজ প্রণালি এলাকায় উত্তেজনা আরও বেড়েছে। বিশ্বে মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হওয়ায় যেকোনো সংঘাত বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে।

Comments 0

Your Comment