blog-img
ইরানের যুদ্ধবিরতি প্রস্তাবের বিষয়ে মত জানিয়েছে যুক্তরাষ্ট্র
1 hour ago
2 K Views
0 comments

মধ্যপ্রাচ্য যুদ্ধ অবসানে ইরানের দেওয়া প্রস্তাবের বিষয়ে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক বার্তা বা প্রতিক্রিয়া হাতে পেয়েছে বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। 


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই প্রস্তাব প্রত্যাখ্যান করার মাত্র কয়েক দিনের মাথায় এই বার্তা পাওয়ার বিষয়টি জানাল দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।


ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ-কে দেওয়া সাক্ষাৎকারে দেশটির সরকারি মুখপাত্র ফাতেমেহ মহাজেরানি জানান, আজ অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি তুলে ধরেছেন।

Comments 0

Your Comment