ইরানের ওপর চাপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র: ভ্যান্স
1 hour ago
2.4 K
Views
0
like
share
ইরান দীর্ঘমেয়াদি পরিবর্তনে রাজি না হলে দেশটির ওপর যুক্তরাষ্ট্রের চাপ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নত করার মতো দীর্ঘমেয়াদি পরিবর্তন আনতে প্রস্তুত কি না, তা যাচাই করছে ওয়াশিংটন।
ইরান এতে রাজি না হলে যুক্তরাষ্ট্র চাপ প্রয়োগের পথেই থাকবে।
ভ্যান্স দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করেছে। একই সঙ্গে দেশটির প্রচলিত সামরিক সক্ষমতাও ধ্বংস করা হয়েছে এবং তথাকথিত অসমমিত সামরিক সক্ষমতা ব্যাপকভাবে কমিয়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, এখন যুক্তরাষ্ট্র দেখতে চাইছে, ইরান এমন দীর্ঘমেয়াদি পরিবর্তন আনতে রাজি কি না, যা দেশ দুটির মধ্যে আরও ভালো সম্পর্ক গড়ে তুলতে প্রয়োজন।
ভ্যান্স আরও বলেন, ইরান পরিবর্তনে রাজি না হলেও যুক্তরাষ্ট্রের জন্য সেটি কোনো সমস্যা নয়। সে ক্ষেত্রে ওয়াশিংটন ইরানের ওপর যতটা সম্ভব চাপ প্রয়োগ করে যাবে।
তিনি বলেন, মধ্যপ্রাচ্য থেকে যত বেশি সম্ভব তেল ও গ্যাস বের করে আনার চেষ্টা করবে যুক্তরাষ্ট্র, যাতে মার্কিন নাগরিকেরা তুলনামূলক কম দামে গ্যাস ও জ্বালানি পেতে পারেন।