গোপালগঞ্জে গৃহবধূকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ, পলাতক স্বামী
5 hours ago
3.9 K
Views
0
like
share
গোপালগঞ্জের কাশিয়ানীতে মিলি বেগম(৩০) নামে এক গৃহবধূকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার(৬জুলাই) দুপুরে উপজেলার রাতৈইল ইউনিয়নের তানপুরা গ্রামের মিজান শেখের বাড়ির পাশের পুকুরে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর ওই গৃহবধূর স্বামী আলামিন পলাতক রয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, তানপুরা গ্রামের মিজান শেখের মেয়ে মিলি বেগম এবং তার স্বামী আলামিন এক সঙ্গে গোসল করতে পুকুরে নামেন। গোসল শেষে আলামিন একাই শ্বশুর বাড়িতে ফিরে আসেন। এ সময় শ্বশুর বাড়ির লোকজন তার কাছে মিলির বিষয়ে খোঁজ নেন। আলামিন তার স্ত্রী পরে আসবে জানিয়েছে নিজের টাকা ও মোবাইল নিয়ে দ্রুত শশুরবাড়ি থেকে চলে যান।
এরপর দীর্ঘ সময়েও মিলি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা পুকুর পাড়ে গিয়ে মেয়ে মিলিকে মৃত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষ করেন।
স্থানীয়দের অভিযোগ, আলামিন তার স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যা করে পালিয়ে গেছে। জানতে চাইলে কাশিয়ানী-মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান বলেন, পারিবারিক বিরোধ থেকেই ওই গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পরে মৃত্যুর প্রকৃত কারণ যাবে।